Present Indefinite Tense কি ও এর বিস্তারিত ব্যবহার


Tense :  ক্রিয়ার কালকেই Tense বলে । Tense প্রধানত তিন প্রকার । যথাঃ
1. Present Tense
2. Past Tense
3. Future Tense

Present Indefinite : বর্তমানে কোন কাজ করা বোঝালে Present Indefinite Tense হয়।


তারা ফুটবল খেলে-- They play football.
আমি ভাত খাই-- I eat rice.
চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে এ, ই, য়, ও, ন, র ইত্যদির যে কোন একটি থাকলে Verb-এর Present indefinite tense হয় ।
গঠন করার নিয়মঃ Present indefinite tense এ Subject এর পরে মূল Verb বসে । Subject যদি 3rd person ও singular number  তবে Verb  এর শেষে s/es  যুক্ত হয় । Verb  এর শেষে Vowel( a, e, i, o,u) থাকলে ' es' এবং Consonent থাকলে  ' s 'যুক্ত হয় ।
Structure : Subject + V1 (s/es )+ Object

 ব্যবহারঃ
1.সচরাচর যে কাজ সংঘটিত হয় তা Present indefinite tense হয় । যেমন-
আমি ভাত খাই-- I eat rice.
তারা ফুটবল খেলে-- They play football.
সে ভাত খায়-- He eats rice.
2. অভ্যাসগত কর্ম ( Habitual action )বুঝাতে Present indefinite  tense হয় । যেমন--
জনি দৈনিক আট ঘন্টা পড়াশোনা করে-- Jony reads eight hours a day.
তিনি তাদেরকে ইংরেজি শিক্ষা দেন-- He teaches them English.
সে প্রত্যুষে শয্যা ত্যাগ করে---He gets up early in the morning.
3. চিরন্তন সত্য ( Universal or General Truth ) বুঝাতে Present indefinite tense হয় । যেমন-
সূর্য পূর্ব দিকে উদয় হয়-- The sun rises in the east.
চাঁদ রাতে কিরণ দেয়--- The moon shines at night.
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা-- Honesty is the best policy.
4. নিকটবর্তী বা অদূর ভবিষ্যতে কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে Verb এর Present indefinite tense হয় । যেমন-
আজ রাতে আমি চলে যাব-- I leave tonight.
কাল কলেজ বন্ধ হবে-- The college closses tomorrow.
5. কোন বক্তা,  লেখক,  কবির  "লেখা বা উদ্ধৃতি"( "Quotation" ) বোঝাতে বুঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয় । যেমন--

6. ঐতিহাসিক কোন ঘটনা বর্ণনায় বা অতীত ঘটনাকে প্রাণবন্ত করে তুলতে  Present indefinite  tense ব্যবহৃত হয়  । যেমন--
আলেকজান্ডার ভারত জয় করেন----Alexander conquers(= conquered ) India.
অশোক ভারতের সিংহাসনে আরোহন করেন---Ashok ascends (=ascended ) the thorne of India.
7.ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে যার fixed timetable বা সময়সূচী ( Programme ) নির্দিষ্ট রয়েছে এরূপ বুঝাতে এ Tense হয় । যেমন--
তিনি আগামী মাসে অবসরে যাবেন--- He retires next month.
আগামী মাসে রমজান শুরু হবে---Ramadan begins in the next month.
কখন আবার কলেজ খুলবে-----When does the college re-open?
8. সংবাদপত্রের শিরোনাম ( News Headlines ) বোঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয়  । যেমন--
মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রচুক্তি বাতিল করেছে---- The USA bans Pakistan arms treaty.
9. ভৌগলিক অবস্থান বা ভৌগোলিক বিবৃতি বুঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয়  । যেমন--
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত-- Narayangonj stands on the sitalakkha.
বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত--- Barisal stands on the Kirtonkhola.
10.বৈজ্ঞানিক সত্য ( Scientific Truth ) বুঝাতে Present indefinite  tense ব্যবহৃত হয়  । যেমন--
বরফ পানিতে ভাসে--- Ice floats on water.
দুয়ে দুয়ে চার হয়---Two and two makes four.
11. এইমাত্র কাজটি হলো এরূপ বুঝাতে Present Perfect Tense এর পরিবর্তে Present Simple ব্যবহৃত হয়  । যেমন--
আমি শুনেছি,  সে ভালো আছে-- I hear(=have heard) , he is well.
আমাকে বলা হয়েছে যে নিপা আসছে--- I am told ( =have been told ) that Nipa comes.
12. প্রবাদ প্রবচনে Present indefinite  tense ব্যবহৃত হয়  । যেমন--
ইচ্ছা থাকলে উপায় হয়---- Where there is a will there is a way.
কয়লা ধুলে ময়লা যায় না--- Coal does not go to dust
চকচক করলেই সোনা হয় না---All that glitters is not gold.
আয় বুঝে ব্যয় করো---- Cut your coat according to your cloth.
অতি লোভে তাঁতি নষ্ট---Grasp all lose all.
13. খেলার ধারাভাষ্য Present Continuous Tense এর পরিবর্তে Present Simple ব্যবহৃত হয়  । যেমন--
রাসেল এইমাত্র একটি গোল করল--- Now Rasel scores a goal.
Notes :
1. Simple present বা Present indefinite  tense-এ মূল ক্রিয়া না থাকলে am, is, are দিয়ে মূল ক্রিয়ার কাজ সম্পাদন করতে হয় ।  যেমন- আমি ( হই ) বালক-- I am a boy.  তিনি আমার শিক্ষক-- He is my teacher.  তুমি আমার বন্ধু-- You are my friend.
2. Always, often, sometimes, everyday, usually, never ইত্যাদি সময়বাচক শব্দগুলো Present indefinite  tense ব্যবহৃত হয়  । যেমন-- সদা সত্য কথা বলবে -- Always speak the truth. কখনো মিথ্য কথা বলবে না--- Never tell a lie. লোপা প্রতিদিন কলেজে যায়-- Lopa goes to college everyday.
3. এ Tense-কে  interrogative বা প্রশ্নবোধক করতে হলে করতা যদি  Third person singular number হয় তবে বাক্যের প্রথমে নিতে হয়। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে do বাক্যের প্রথমে নিতে হয়। যেমন-
সে কি বই পড়ে ?-- Does he read books?  তুমি কি ফুটবল খেলা? ---Do you play football?
4.Negative করার সময় কর্তার পর do/does এর সাথে not যোগ করতে হয়। যেমন--  সে মাছ ধরে না---He does not catch fishes. আমি কোন গোলমাল করি  না--- I do not make a noise.
5. Negative interrogative করার সময় কর্তা Noun  হলে not কর্তার পূর্বে বসে। যেমন-- জনি কি কবিতা লিখে না?-- Does not Jony write a poem ?

Post a Comment

Previous Post Next Post