Translation করার সঠিক নিয়ম


আমাদের দেশে ব্যাংক ব্যবস্থপনায় দ্রুত পরিবর্তন আসে নাই, যদিও সামষ্টিকভাবে অর্থনীতিতে পরিবর্তন এসে গেছে।যখন ব্যাংক ব্যবস্থপনা প্রতিষ্ঠানের স্থাপনা হয় তখন জাতীয়করণকৃত  ব্যাংক ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের প্রাধান্য ছিল।সে সময় প্রতিযোগিতা ও দক্ষতা তেমন প্রাধান্য পায়নি। আশির দশকে ব্যাংকগুলো অথবা ব্যাংক ব্যবস্থপনা সম্পর্কিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান  সমূহ তাদের প্রশিক্ষণ কার্যক্রম ও গবেষণা কার্যক্রমে যথাযথ সৃজনশীলতার পরিচয় নিদিষ্ট করে তুলতে সমর্থ হয়নি।এরপর আসে বিদেশী ব্যাংকের আগমন যারা তাদের কর্মক্ষেত্রের সীমিত পরিসরে আন্তর্জাতিক সম্পর্কের সুযোগ ব্যবহার করে দেশজ ব্যাংকের জন্য এক ভিন্ন আন্ত সম্পর্ক গড়ে তুলতে সমর্থ হয়। এছাড়াও আসে ইসলামী ধারণা ভিত্তিক ব্যাংকসমূহ । এ পরিবর্তন বাংলাদেশে ব্যাংক ব্যবস্থপনা প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ সৃষ্টি করে।যেহেতু এই ভিন্ন ধারার ব্যাংকের সাথে ব্যাংক ব্যবস্থপনা প্রতিষ্ঠানের সম্পর্ক সীমিত সেহেতু এই চ্যালেঞ্জ ও সুযোগের সার্বিক ব্যবহার করা ব্যাংক ব্যবস্থপনা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়নি।
নিচের বিভিন্ন বাক্যের Translation করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হল। এবার বাক্যটি মন দিয়ে পড়া যাকঃ আমাদের দেশে ব্যাংক ব্যবস্থপনায় দ্রুত পরিবর্তন আসে নাই, যদিও সামষ্টিকভাবে অর্থনীতিতে পরিবর্তন এসে গেছে।
Step#1:   আমাদের দেশে ব্যাংক ব্যবস্থপনায় দ্রুত পরিবর্তন আসে নাই, যদিও সামষ্টিকভাবে অর্থনীতিতে পরিবর্তন এসে গেছে।
বাংলা বাক্যের Translation করতে প্রথমেই আমাদেরকে বাক্যে কী করা হয়েছে বা কী হয় নাই, তা বের করতে হবে। যেমন, এখানে-‘আসে নাই’-এটি হলো এই বাক্যের কী কাজ হয়েছে সেই ব্যাপার।
Step#2:  কী আসে নাই প্রশ্ন করলে পাওয়া যায়, পরিবর্তন আসে নাই।
      পরিবর্তন আসে নাই- এর ইংরেজি হলঃ
 Change did not come কিংবা change did not occur কিংবা change did not take place
Step#3:  এবার প্রশ্নে দেখুন বলা হয়েছে ...দ্রুত পরিবর্তন ...। তার মানে, পরিবর্তনটা কেমন, তা বুঝানোর জন্য ব্যবহৃত হল ‘দ্রুত’ ।
ইংরেজি হবেঃ quick change বা dramatic change বা  rapid change
Step#4:  এবার আমাদের পরিবর্তন করতে হবে যে, এই পরিবর্তনটি কিসের পরিবর্তন? বাক্যে আছে...........
ব্যাংক ব্যবস্থপনায় দ্রুত পরিবর্তন.........
অতএব, একটি in লাগবে। তার মানে, rapid/quick/dramatic change in the bank management   ।
Step#5:  এই ব্যাংকগুলো কোন দেশে ?
আমাদের দেশে ব্যাংক ব্যবস্থপনায়............
তার মানে, in our country………..
এখানে দ্রুত পরিবর্তন বা rapid change –কে ঘিরেই বাক্যের অন্যসব কথাবার্তা বলে এটিই হল বাক্যের মূলকথা ।এ ধরনের মূলকথা দিয়েই কোন বাক্য শুরু করা যায়। তাহলেঃ দ্রুত পরিবর্তন আসে নাই-এর translation হবে নিম্নরূপ- rapid change did not occur
তারপর প্রশ্ন করলে-“কিসে পরিবর্তন আসে নাই”-উত্তর হবে ব্যাংক ব্যবস্থাপনায় বা in bank management এবং কোথায় পরিবর্তন আসে নাই প্রশ্ন করলে প্রশ্নের লাইন থেকে উত্তর পাওয়া যায়; আমাদের দেশে। তাহলে প্রথম অংশের translation হবে:
In our country, rapid change did not occur in bank management.
In our country বাক্যের শেষেও লিখা যাবে। প্রথম লাইনের পরের অংশটি হল , যদি(বা though) পরিবর্তন এসে গেছে (অর্থাৎ though change has taken place) সামষ্টিক অর্থনীতিতে বা in macro economy; এভাবে কোন বাক্যের translation এর আগে বাক্যটি কোন বিষয়কে নিয়ে এবং এটির কী হল তা উপরের নিয়মে ধাপে ধাপে প্রশ্ন করে বের করে নিলে অনুবাদ করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে প্রথম বাক্যের translation হলঃ

In our country, rapid change did not occur in bank management though change in macro-economy has taken place.
Step#6: এখানে দ্বিতীয় বাক্যটি পড়া যাকঃ
যখন ব্যাংক ব্যবস্থপনা প্রতিষ্ঠানের স্থাপনা হয়, তখন জাতীয়করণকৃত  ব্যাংক ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের প্রাধান্য ছিল।
উপরের মতই এখানে কি করা হয় বা হয়েছে প্রশ্ন করলে পাওয়া যায়-স্থাপন হয়;
এটির ইংরেজি হল- is established, কিন্তু বাক্যটির শেষে ‘ছিল’ থাকায় এখানে লেখা যাক was established;
কী স্থাপন হয়?-ব্যাংক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অর্থাৎ, Bank Management Institute;
এভাবে প্রথমাংশ- যখন ব্যাংক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্থাপন হয়-এর পাওয়া গেল নিম্নরূপঃ
When the Bank Management Institute was established-
পরের অংশটুকু – তখন জাতীয়করণকৃত ব্যাংক (nationalized bank) ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের (specialized financial organization) প্রাধান্য ছিল(were dominat)।
তাহলে দ্বিতীয় sentence টি হবেঃ
Nationalized Banks and specialized financial organizations were dominant when the Bank Management Institute was established.
3নং sentence:
প্রতিযোগিতা ও দক্ষতা ( competitiveness & skill) তেমন প্রাধান্য পায়নি(were not given much priority) সে সময়( at that time) অর্থাৎ
 Competitiveness and skill were not given much priority at that time.
4নং sentence:
উপরের মতই এখানে কি করা হয় বা হয়েছে প্রশ্ন করলে পাওয়া যায়- সমর্থ হয়নি(was/were not able); কে বা কারা সমর্থ হয়নি-এর উত্তরই হবে বাক্যের মূল্কথা।এখানে মূলকথা-Banks অথবা ব্যাংক ব্যবস্থপনা সম্পর্কিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ (banks or bank management related training organizations)।কী করতে সমর্থ হয়নি?-যথাযথ সৃজনশীলতার পরিচয় নির্দিষ্ট করে তুলতে (to determine the identity of adequate creativeness) এবং কিসের ব্যাপারে-তাদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমে (in their research and training activities),
কখন –আশির দশকে(in the eighties)।
পুরো বাক্যটি নিম্নরূপে একত্র করলে হবেঃ
In the eighties, Banks or bank management related training or organizations were not able to determine the identity of adequate creativeness in their training and research activities.

5নং sentence:
আগের উপরের নিয়মেই ধাপে ধাপে প্রশ্ন করে আগানো যাক-
এরপর আসে বিদেশী ব্যাংকের আগমন (then come/began the arrival of foreign banks)। যারা সমর্থ হয় (who were able ),
কি করতে সমর্থ হয়? -এক ভিন্ন আন্ত সম্পর্ক গড়ে তুলতে (to build up a different inter-relationship)
কাদের জন্য? – দেশজ ব্যাংকের জন্য( for indigenous/local banks),
কিভাবে?-আন্তর্জাতিক সম্পর্কের সুযোগ ব্যবহার করে ( utilizing the opportunities of international relationship),
কোথায়?- তাদের কর্মক্ষেত্রের সীমিত পরিসরে ( in the limited arena of their workplace)।
তাহলে পুরো বাক্যটি হল-
Then came the foreign banks which were able to build up a different inter-relationship for local banks through utilizing the opportunities of international relationship in the limited arena of their workplace.





Unique Web School
Welcome to our channel "Unique Web School"

Post a Comment

Previous Post Next Post